শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে : ইসি আলমগীর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইসি সচিবালয় ও সংসদ সচিবালয়ের মধ্যে যোগাযোগ হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে বৈঠক করে তফসিলের সিদ্ধান্ত নেবেন। রবিবার নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর তার পদে অধিষ্ঠিত থাকতে পারেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল কার্যভার গ্রহণ করেন। সে মোতাবেক তার দায়িত্বের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল।

এদিকে, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কারণে পদটি শূন্য হলে মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিন থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে। সংবিধানের এ বিধানের আলোকে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের সময় গণনা শুরু হবে আগামী ২৪ জানুয়ারি। আর ভোটগ্রহণ করতে হবে ২৩ ফেব্রুয়ারির মধ্যে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে এবং তারপর একমাসের মধ্যেই তফসিল ঘোষণাসহ নির্বাচন অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়া সময় গণনা শুরু না হলে তফসিলও ঘোষণা করা যাবে না। তাই সময় গণনা শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে। এক্ষেত্রে ভোট হবে মধ্য ফেব্রুয়ারিতে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit