রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

ধূমপান নিয়ে কঠোর আইন মেক্সিকোতে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার বেশ কয়টি দেশ জনসমাগমস্থল ধূমপানমুক্ত রাখতে আইন পাস করেছে। তবে আমেরিকা মহাদেশে সবচেয়ে জোরালো আইন কার্যকর করলো মেক্সিকো। এটি বিশ্বের সবচেয়ে কঠোর ধূমপানবিরোধী আইনগুলোর মধ্যেও একটি।

মেক্সিকোতে ২০০৮ সালের প্রচলিত আইন অনুসারে বার, রেস্তোরাঁ ও কর্মক্ষেত্র ধূমপানমুক্ত এলাকা ছিলো। এখন এই আইনের ক্ষেত্র আরও বাড়িয়ে সব জনসমাগমস্থলে ধূমপানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পার্ক, সৈকত, হোটেল, কর্মক্ষেত্র ও রেস্তোরাঁয় ধূমপানে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

তামাকজাতীয় পণ্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতার ওপরও পুরো নিষেধাজ্ঞা থাকবে। এমনকি দোকানের ভেতরেও সিগারেট রাখা যাবে না।

নতুন এই বিধিনিষেধ ভেপস ও ই-সিগারেটের ওপরও আরোপ করা হবে। বিশেষ করে আবদ্ধ জায়গায় এ নিষেধাজ্ঞা থাকবে।

দ্য প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। সংস্থাটি নিষেধাজ্ঞা কার্যকরের জন্য মেক্সিকো সরকারকে অভিনন্দন জানিয়েছে।

সূত্র : বিবিসি 

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit