রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

ভারত জোড়ো যাত্রায় রাস্তায় লুটিয়ে পড়ে কংগ্রেস এমপির মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধীদল কংগ্রেসের ‘ভারত জোড়ো’ যাত্রায় একজন সংসদ সদস্যের আকস্মিক মৃত্যু হয়েছে। মৃত সান্তোক সিং চৌধুরীর বয়স হয়েছিল ৭৬ বছর।

এনডিটিভি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, সকালে পাঞ্জাব প্রদেশের ফিল্লুর নামক স্থানে চলছিল রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো যাত্রার কর্মসূচি। ওই সময় সান্তোক সিং চৌধুরী মাটিতে লুটিয়ে পড়েন। 

এনডিটিভি আরো জানিয়েছে, সান্তোক সিংকে হাসপাতালে নেওয়ার পর ভারত জোড়ো যাত্রা থামিয়ে সেখানে ছুটে যান রাহুল গান্ধী। শনিবারের জন্য এই যাত্রার কার্যক্রম পুরোপুরি স্থগিত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি প্রকাশ করেছেন রাহুল গান্ধী। সেখানে দেখা যায়, সকালেও সান্তোক সিং চৌধুরী তার সঙ্গে একই সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটছেন।

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit