বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

দাঁত তোলার আগে চিকিৎসককে যেসব কথা না বললে সমস্যা হতে পারে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৬৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কথায় বলে চিকিৎসক ও উকিলের থেকে কিছু লুকাতে নেই। এমনকি, দাঁত তোলার আগেও মেনে চলা উচিত এই কথা। কারণ খুব সাধারণ মনে হলেও কিছু কিছু কথা চিকিৎসককে না জানালে দাত তোলার পর বড় সমস্যা দেখা দিতে পারে। শুধু দাঁত তোলাই নয়, দাঁতের যে কোনও অস্ত্রোপচারের আগেই এই কথাগুলো জানাতে হবে চিকিৎসককে।

১. ধূমপান কিংবা মদ্যপানের অভ্যাস: দাঁত তোলার আগে এবং পরে কিছু সময়ের জন্য হলেও ধূমপান ও মদ্যপান বন্ধ রাখতে হয়। তাই আগে থেকে সে কথা জানিয়ে রাখুন দন্ত্যচিকিৎসককে। তা ছাড়া ধূমপান ও মদ্যপান কিছু ক্ষেত্রে দাঁতের সমস্যাও তৈরি করে, তাই এই বিষয়টি লুকিয়ে যাওয়া উচিত নয়।

২. ডায়াবেটিস: ডায়াবেটিস থাকলে অন্য অনেক ধরনের আনুষঙ্গিক সমস্যা দেখা দিতে পারে। ক্ষত শোকাতে দেরি হয় অনেক ক্ষেত্রে। রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে যায় অনেক সময়। তা ছাড়া রোজ কতটা পরিমাণ চিনি খান, তা-ও জানা দরকার চিকিৎসকদের। তাই দাঁত তোলার পর যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে চিকিৎসককে আগে থেকে জানিয়ে রাখুন অসুস্থতার কথা।

৩. রক্তচাপ: এখন অনেকেই রক্তচাপের সমস্যায় ভোগেন। দাঁত তোলার মতো তুলনামূলক ছোটখাটো শল্যচিকিৎসার আগেও চিকিৎসককে সে কথা জানানো উচিত রোগীর। অন্যথায় ঘটে যেতে পারে বড় বিপদ। অনেক সময় রক্তচাপের সমস্যা থাকলে রক্ত পাতলা রাখার কোনও ওষুধ খেতে হয়, কিছু ক্ষেত্রে এই ধরনের ওষুধ সাময়িক ভাবে বন্ধ রাখতে হয় দাঁত তোলার আগে। আগে থেকে না জেনে উচ্চ রক্তচাপ থাকা রোগীদের দাঁত তুললে ক্রমাগত রক্তক্ষরণ হওয়ার সমস্যা দেখা দিতে পারে।

৪. মানসিক চাপ: অনেকেই দাঁত তুলতে ভয় পান। দাঁতের ব্যথা সহ্য করাও কঠিন। কানাডায় করা একটি সমীক্ষায় এক বার দেখা গিয়েছিল প্রায় ৪৮ শতাংশ কানাডাবাসী দাঁত তুলতে ভয় পান। অনেক ক্ষেত্রে দাঁত তোলার সময় কিছু কিছু জায়গা অবশ করে নিতে হয়। যে ওষুধ দিয়ে এই কাজ করা হয়, সেই ওষুধ বিরল কিছু ক্ষেত্রে মানসিক সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই মানসিক অবসাদ থাকলেও চিকিৎসককে তা জানিয়ে রাখা ভাল।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit