শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

অস্ট্রেলিয়ার বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ওসমান খাজা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৫৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : সিডনিতে শৈশব কৈশোর কাটানোর পরও অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সমর্থন করতেন না দেশটির টেস্ট ক্রিকেট দলের ওপেনার ওসমান খাজা। দেশটির প্রথম মুসলিম খেলোয়াড় তিনি। ওসমান খাজা জানিয়েছেন, মূলত বর্ণবৈষম্যের কারণেই নিজ দেশের ক্রিকেট দলকে ভালোবাসতে পারেননি তিনি। 

সিডনি মর্নিং হেরাল্ডে দেয়া এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার এ কথা জানিয়েছেন।  খবর ক্রিকউইকের। সাক্ষাৎকারে খাজা জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় উপমহাদেশের বহু ক্রিকেটার রয়েছেন। জুনিয়র স্তরে তাদের দেখা যায়। কিন্তু আন্তর্জাতিক স্তরে দেখা যায় না।  খাজার মতে, বর্ণের জন্যই সর্বোচ্চ স্তরে খেলতে পান না তারা। 

খাজা জানিয়েছেন, ছোটবেলাটা মোটেই সহজ ছিল না তার।  তিনি বলেন, ‘ছোটতে যখন ক্রিকেট খেলতাম তখন অনেক অপমান সহ্য করেছি। গায়ের রঙের জন্য আমাকে অন্য নামে ডাকা হত। এটা শুধু আমাকে সহ্য করতে হত না। আমার মতোই উপমহাদেশের যারা খেলতো সবাইকে সহ্য করতে হত। সেই সময়টা পেরিয়ে এসেছি।’ 

কয়েক দিন আগেও অস্ট্রেলিয়ার হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ওসমান খাজা। অস্ট্রেলিয়ার হয়ে খেলা একমাত্র মুসলিম ক্রিকেটার তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ১০০-র বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন খাজা। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit