শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নয়নের বিকল্প নেই : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড সুষ্ঠু বাস্তবায়নে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সচেষ্ট থাকতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে এসব উন্নয়ন কাজের কোনো বিকল্প নেই।’আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পরাজিত শক্তি বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন কর্মকাণ্ড বানচাল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তৎপর। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় তাদের এই অপতৎপরতা রুখতে হবে। এজন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে সজাগ থাকতে হবে।’

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit