বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল তেহরান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী ও ব্রিটিশ-ইরানি নাগরিক আলিরেজা আকবরির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

বুধবার আলিরেজা আকবরির পরিবারকে শেষবারের মতো তার সঙ্গে দেখা করতে কারাগারে যেতে বলা হয়েছিল। বৃহস্পতিবার তার স্ত্রী অভিযোগ করে বলেন, আলিরেজা আকবরির মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিচ্ছে ইরান। এরই মধ্যে তাকে নির্জন কারাকক্ষে নিয়ে যাওয়া হয়েছে।

যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আলিরেজা আকবরিকে দোষী সাব্যস্ত করে ইরান। ২০১৯ সালে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, আলিরেজা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তার মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করা ও তাকে অবিলম্বে মুক্তি দিতে ইরানকে আহ্বান জানায় যুক্তরাজ্য।

এ ঘটনায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এক টুইটে অভিযোগ করে বলেন, ‘আলিরেজার মৃত্যুদণ্ড ইরান সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড। তারা বর্বর, মানুষের জীবনের কোনো গুরুত্ব তাদের কাছে নেই।’ 

ইরানের সাবেক সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির আমলে আলিরেজা দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী ছিলেন। ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন খাতামি।

সম্প্রতি পুলিশি হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুকে ঘিরে ও হিজাব ইস্যুতে বিক্ষোভের জেরে আরও চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit