মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী গ্রেপ্তার ৪০, কেউই শ্রমিক নন: ডিআইজি তারুণ্যেই ভরসা রাখতে চান নরসিংদীর আমদিয়া ইউনিয়নবাসী নাহিদার নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যুর ঘটনায় নিহত সুমির বাবার মামলা দায়ের, স্বামী গ্রেফতার 

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২৫৪ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি :  লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে ও ছেলের মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী রাশেদুজ্জামানকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। শনিবার (১৪ জানুয়ারী) বেলা ১২টার দিকে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধার পর নিহত সুমি বেগমের পিতা আজিজুল ইসলাম সুমির স্বামী রাশেদুজ্জামান ও শাশুড়ীকে আসামী করে আত্মহত্যা প্ররোচনা মামলা করেন।

উল্লেখ্য, শুক্রবার (১৩ জানুয়ারী) সকালে উপজেলার বুড়িমারী-পাটগ্রাম রেলপথের ঘুন্টি এলাকায় ট্রেনের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়। এসময় তৌহিদ নামে দুই বছরের একটি শিশু গুরুতর আহত হয়। নিহতরা হলেন, উপজেলার ধবলসুতি রহমানপুর এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি বেগম (২৬) ও তার মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন (৬)। পরে আহত দুই বছরের শিশু তৌহিদকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

পুলিশ জানায়, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি ট্রেন ঘুন্টি এলাকা পার হওয়ার সময় ট্রেনের নিচে মা ও তার ছেলে-মেয়ে পড়ে যায়। এতে মা সুমি বেগম ও মেয়ে তাসমিরা তাবাসুম তাসিনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী আকবার মিয়া বলেন, আমরা ভুট্টা ক্ষেতে কাজ করছিলাম। এ সময় ট্রেন কয়েকবার হুইসাল দেয়। পরে সেখানে দেখি দুইজন কাটা পড়ে মারা গেছেন। আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা ও মেয়ের মৃত্যুর পর চিকিৎসাধীন ছেলে সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত সুমি বেগমের পিতা আজিজুল ইসলামের দায়েরকৃত মামলায় স্বামী রাশেদুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit