শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

ধর্ষণের কয়েকটি অভিযোগ থেকে রেহাই পেলেন মেন্দি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : অবশেষে ইংল্যান্ডের চেস্টার ক্রাউন আদালত শুক্রবার জুরি বোর্ডের রায়ে ছয়টি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের মামলায় ম্যানচেস্টার সিটির ফুটবলার বেনজামিন মেন্দিকে মুক্তি দিয়েছে। তবে জুরি বোর্ড একটি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের মামলায় কোনো রায় দেয়নি।

তরুণীদের যৌন নিপীরণের দায়ে মেন্দির সঙ্গে অভিযুক্ত ছিলেন তার বন্ধু ৪১ বছর বয়সী লুইস সাহাও। চেস্টার ক্রাউন আদালতের রায়ে তিনটি ধর্ষণের অভিযোগে নির্দোষ প্রমাণিত হয়েছেন তিনিও। তার বিরুদ্ধে তিনটি ধর্ষণ ও তিনটি যৌন নিপীড়নের অভিযোগে রায় দিতে পারেনি জুরি। 

প্রায় দেড় বছর ধরে একাধিক ধর্ষণ মামলায় ম্যানসিটির এই ফুটবলার বেকায়দায় ছিলেন। 

২০২১ সালের অগাস্টে তার বিরুদ্ধে চারটি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের অভিযোগ এনেছিল চেশায়ার কনস্টাবুলারি। তখন থেকে পুলিশি হেফাজতে থাকার মধ্যেই ওই বছরের নভেম্বরে তার বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়।
 

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৩/রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit