সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

আটোয়ারীতে অসহায় মানুষের পাশে বিজিবি

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্ত ঘেষা অসহায় মানুষের পাশে দাড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ( ১৩ জানুয়ারি) উপজেলার ধামোর গাছবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) এর আয়োজনে অসহায় দরিদ্র মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় পাঁচশত জন গরীব অসহায় শীতার্তের মাঝে কম্বল এবং বিভিন্ন বয়সী প্রায় পাঁচশত জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ঔষধ বিতরণ করা হয়। এ কর্মসুচির উদ্বোধন করেন, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ সোহরাব হোসেন।

এসময় পঞ্চগড় ১৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোঃ মাহফুজুল হক, গাছবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের দুলাল সহ বিজিবি’র বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজিবি সেক্টর কমান্ডার বলেন, দেশের সীমান্ত রক্ষা ছাড়াও জনসাধারণের যেকোন সংকটময় পরিস্থিতিতে বিজিবি সবসময়ই মানবিক হিসেবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর গাছবাড়ী সীমান্ত এলাকায় অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। যাতে এই শীতে শীতার্তদের মাঝেও একটু উষ্ণতা ছড়িয়ে যায়। এছাড়াও গরিব অসহায় রোগীদের মাঝে চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা প্রদান করেন, মেডিকেল অফিসার ডা.মেজর আমিনুল ইসলাম ও পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান ওয়াহিদ।

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit