রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

দুধ উপচে পড়া ঠেকাতে যা করবেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১১০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : দুধ গরম করতে দিয়ে একটু অমনোযোগী হলেই উপচে পড়ে। ব্যস, এতে চুলা তো নোংরা হয়ই, সেই সঙ্গে বেশ খানিকটা দুধও নষ্ট হয়ে যায়। দুধ উপচে পড়ার ঘটনা প্রত্যেক বাড়িরই খুব সাধারণ ঘটনা। 

একমাত্র দুধ ফোটানোর সময় সামনে দাঁড়িয়ে অনবরত হাতা দিয়ে নাড়তে থাকলে এই সমস্যা এড়ানো সম্ভব। কিন্তু সবসময় তো আর লক্ষ্য রাখা সম্ভব হয় না। ফলে দুর্ঘটনা ঘটতেই থাকে। তবে কিছু টিপস মেনে চললে, চোখের আড়াল হতেও দুধ উপচে পড়বে না।

দেখে নিন দুধ উপচানো আটকাতে কী করবেন…

> দুধ গরম করার আগে তাতে কিছুটা পানি মিশিয়ে নিন। তার পর অল্প আঁচে দুধ গরম করতে দিন। এতে দুধ ফোটার সময় উপচে পড়বে না।

> পাত্রে দুধ ঢালার আগে তার উপরের দিকে চারপাশে ভালো করে মাখন লাগিয়ে নিন। তার পর দুধ ঢালুন। এতে দুধ ফুটতে শুরু করলে মাখনের কারণে উপচে পড়বে না।

> দুধ ফোটানোর সময় পাত্রের মাঝামাঝি একটি কাঠের হাতা রেখে দিন। এতে দুধ ফুটে উঠলেও উপচে পড়বে না। কাঠের হাতা হলে সবচেয়ে ভালো।

> দুধ উপচে পড়া আটকানোর দারুণ উপায় এটি। যখন বুঝবেন যে দুধ ফুটে উপচে পড়তে চলেছে, তখনই পাত্রটি তুলে হালকা ঝাঁকিয়ে নিন। তাইলেই দুধ নষ্ট হবে না।

> দুধ ফোটার সময় ওপরে ফেনা মতো হয়ে যায়। দুধ উপচানোর সময় ফেনার উপরই সামান্য পানি ছিটিয়ে দিতে পারেন। তাহলেই দেখবেন দুধ আর উপচে পড়বে না।

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/১৩.০১.২০২৩/সকাল ১০.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit