বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বুদ্ধি দিয়ে বল করতে হবে: এবাদত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকার প্রথম পর্ব শেষ হয়েছে। শুক্রবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। মিরপুরের পিচ নিয়ে সবসময়ই সমালোচনা থাকলেও এবার দেখা গেছে ভিন্ন রূপ। সিলেট স্ট্রাইকার্স এক ম্যাচে দুইশ রান তুলেছে, তাড়া করা গেছে বড় রান। চট্টগ্রামের উইকেট এমনিতে বরাবরই ব্যাটিং সহায়ক। বোলারদের দিতে হয় কঠিন পরীক্ষা। এমন উইকেটে বুদ্ধি দিয়ে বল করার কথা বলছেন ফরচুন বরিশালের পেসার এবাদত হোসেন। তিনি মনে করেন, এমন উইকেটে খেললে বোলারদের স্কিলেও উন্নতি আসে।

বৃহস্পতিবার চট্টগ্রামে তিনি বলেছেন, ‘চট্টগ্রামের উইকেট সবসময় ব্যাটিং সহায়ক হয়, এটা আমরা সবাই জানি। পেস বোলারের স্কিল বাড়াতে হবে। বুদ্ধি দিয়ে বল করতে হবে। ভালো উইকেটে খেলা হলে যে পেস বোলারের স্কিল যত ভালো, সে সেখানে ততো ভালো বোলিং করবে। ’এবারের বিপিএলে ঢাকার উইকেটে রান উঠেছে। পরে প্রশংসা করেছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানের মতো তারকারা। একই কথা বলছেন এবাদত হোসেনও।

তিনি বলেছেন, ‘ঢাকা পর্বের প্রথম দিন রাজা (রেজাউর রহমান) ৪ উইকেট পেয়েছিল। সেদিন সবাই বলেছিল উইকেটটা ভালো হলেও রাজা ভালো করেছে। তারপর উইকেট আরও ভালো হয়েছে। আমাদের দল ১৯২ রানও করেছে। ঢাকার উইকেট এবার খুবই ভালো। চট্টগ্রাম তো বরাবরই ভালো। ’

‘তারপরও ম্যাচ শুরুর পর হয়তো ভালো বলা যাবে। ভালো উইকেটে যদি আমরা ভালো করতে পারি, তাহলে সামনের বিশ্বকাপে সেটা সাহায্য করবে। এমন উইকেটে ভালো করতে হলে আপনার স্কিল থাকতেই হবে। যদি ইয়র্কার করেন তাহলে সেটা একদম পারফেক্ট হতে হবে। যদি স্লোয়ার করেন, তাহলে সেটা অ্যাকুরেট হতে হবে। ’

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit