বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্ধিত মেয়াদে আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন আজ (১২ জানুয়ারি ২০২৩) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গশ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে আইজিপি আজ (১২ জানুয়ারি ২০২৩) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে আইজিপি রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, সরকার চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম-কে আজ ১২ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে ১ বছর ৬ মাস মেয়াদে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit