শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বার্সার কাছে কফি আর নারীসঙ্গী চেয়েছিলেন নেইমারের বাবা?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল সুপারস্টার নেইমার পিএসজিতে সুখেই আছেন। যদিও মাঝেমধ্যেই নিয়ম করে তার দলবদলের খবর শোনা যায়, কিন্তু এখনও তেমন কিছুই ঘটেনি। কিছুদিন আগে ফুটবল কিংবদন্তি পেলের শেষকৃত্যে না গিয়ে সমালোচিত হয়েছিলেন নেইমার। এবার হুট করেই সামনে চলে এলো ৯ বছর আগের একটি ঘটনা। ২০১৪ সালে সান্তোস থেকে বার্সেলোনায় নেইমারের ট্রান্সফার নিয়ে ‘ইএসপিএন ব্রাজিল’কে একটা বিস্ফোরক সাক্ষাতকার দিয়েছিলেন ব্রাজিলের ক্লাবটির সাবেক প্রেসিডেন্ট লুইস আলভারো দা অলিভিয়েরা রিবেইরো।

ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় নেইমারের ট্রান্সফার নিয়ে দীর্ঘদিন জলঘোলা হয়েছে। কর ফাঁকি, আর্থিক তছরূপের মতো একাধিক মামলা হয়েছে স্পেনের আদালতে। নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিসে যাওয়ার পরেও তাকে স্পেনের আদালতে হাজিরা দিতে হয়েছে। সেই ট্রান্সফারের চুক্তির একটি শর্ত হঠাৎই প্রকাশ্যে চলে এসেছে ব্রিটিশ মিডিয়া ‘ডেইলি স্টার’ এর সৌজন্যে। লুইস আলভারো দাবি করেছেন, নেইমারের বাবা নাকি বার্সেলোনাকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, তাকে কফি আর নারীসঙ্গীর জোগান দিতে হবে! 

ওই সাক্ষাৎকারে নেইমারের বাবাকে অর্থপিশাচ বলেছিলেন রিবেইরো। তার ভাষায়, ‘নেইমারের চুক্তিতে লেখা ছিল, লন্ডনের পিকাডিলির একটি হোটেলে তার বাবাকে বিনামূল্যে কফি এবং নিয়মিত নারীসঙ্গী দিতে হবে। নেইমারের বাবা সব দাবি করেছিলেন। কিন্তু কোনোদিন একটা কফির দাম দেননি। অন্তত ২০০ বার আমি তার কফির দাম দিয়েছি। সেই চুক্তিতে নারীসঙ্গী ছাড়াও ব্রাজিলের ম্যাচ দেখতে নিয়ে যাওয়ার শর্ত ছিল। তার টাকার অভাব ছিল না। কিন্তু বার্সেলোনা নেইমারের বাবার চাহিদা মেটাতে একজন লোক পর্যন্ত নিয়োগ করেছিল!’

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit