শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

রোনালদোর চুক্তিপত্রে সৌদির বিশ্বকাপ দূত হওয়ার কোনো শর্ত নেই

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : বিপুল অর্থের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। কেনো পর্তুগিজ ফরোয়ার্ডকে দলে ভেড়াল আল নাসর;তার কারণ খুঁজছেন অনেকেই। কেউ বলছেন, সৌদি আরবের সঙ্গে এশিয়ার ফুটবলের উন্নতি ঘটাতে আবার কেউ বলছেন ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতেই তাকে দলে টানা হয়েছে। ২০৩০ বিশ্বকাপ আয়োজনে বিড করবে সৌদি আরব। এ ক্ষেত্রে সৌদির দূত হিসেবেও রোনালদোকে কাজে লাগাবে দেশটি; এমন কথাও বলছেন অনেকে।

এমন গুঞ্জন রটার পর আল নাসর নিজেদের অবস্থান পরিস্কার করেছে। এই গুঞ্জন উড়িয়ে দিয়ে আল নাসর জানিয়েছে, চুক্তিপত্রে রোনালদোর দূত হওয়ার কোনো শর্ত নেই। টুইটারে ক্লাবটি লিখেছে, ‘বিভিন্ন সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে আল নাসর এফসি পরিষ্কার করতে চায় যে, ক্রিস্তিয়ানো রোনালদোর চুক্তিতে সৌদি আরবের বিশ্বকাপ স্বত্ব পাওয়ার জন্য কাজ করার কোনো শর্ত অন্তর্ভুক্ত নেই। তার মূল কাজ আল নাসরকে ঘিরে। একই সঙ্গে সতীর্থদের সঙ্গে কাজ করে ক্লাবকে সাফল্য পেতে সাহায্য করা।’

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit