রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শাপলা চত্বরে হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল

ফ্রান্সকে বিদায় জানালেন গোলরক্ষক লরিস

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : তার নেতৃত্বে ২০১৮ বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। ২০২২ কাতার বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন উগো লরিস। কিন্তু অল্পের জন্য পারেননি প্রথম অধিনায়ক হিসাবে টানা দুটি বিশ্বকাপ জেতার রেকর্ড গড়তে। সেই আক্ষেপ নিয়ে সোমবার রাতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন ৩৬ বছর বয়সি টটেনহাম গোলকিপার। আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হারা বিশ্বকাপ ফাইনাল হয়ে থাকল ফ্রান্সের জার্সিতে তার শেষ ম্যাচ। তবে টটেনহামের হয়ে ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন লরিস।

প্রায় সাড়ে ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে সবচেয়ে বেশি ১৪৫ ম্যাচ খেলেছেন লরিস। সবচেয়ে বেশি ১২১ ম্যাচে ফ্রান্সকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও তার। কাতার বিশ্বকাপের পর তার উপলব্ধি, নতুন প্রজšে§র হাতে ব্যাটন তুলে দেওয়ার সময় এখন।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন লরিস, ‘আমার মনে হয়, নিজের সবটা দিয়ে ফেলেছি। তাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছি। ইউরোর বাছাইপর্ব শুরুর আগে এখনই অবসরে যাওয়ার সেরা সময়। এমন একটা সময় আসেই যখন আপনি জানবেন, কীভাবে লাগাম টানতে হয়।’

গত মাসে ফ্রান্স জাতীয় দলকে বিদায় বলেছেন করিম বেনজেমাও। গুঞ্জন আছে, চোট কাটিয়ে ওঠার পরও লরিসের বাধায় বিশ্বকাপ দলে যোগ দিতে না পারায় হতাশায় অবসরের সিদ্ধান্ত নেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। নিজে জাতীয় দলের জার্সি তুলে রাখার দিনে বিষয়টিকে ‘ডাহা মিথ্যা’ বলে উড়িয়ে দিলেন লরিস।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit