শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ইউক্রেনের সোলেদার শহরের নিয়ন্ত্রণ নিয়ে যা বলছে রাশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ওয়াগনার বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লবণখনি সমৃদ্ধ শহর সোলেদারের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। অবশ্য  ইউক্রেন দাবি করেছে, তাদের বাহিনী অবস্থান ধরে রেখেছে। এই অবস্থায় শহরটির নিয়ন্ত্রণ নিয়ে অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। সএিনএনরে খবরে বলা হয়ছে,ে সোলেদারের নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া এখনই ঘোষণা দিতে চায় না। তবে ইতিবাচক বাঁক আছে বলে জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেন, ইউক্রেনে রাশিয়ার সর্বোচ্চ নেতার (ভ্লাদিমির পুতিন) ঘোষিত লক্ষ্য পূরণ হলেই কেবল রাশিয়ার সামরিক সফলতা অর্জন হবে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমানবাহিনী (এয়ারবোর্ন  ইউনিট) সোলেদারের উত্তর এবং দক্ষিণ অংশ অবরোধ করে রেখেছে। এক টেলিগ্রাম বার্তায় আরও জানানো হয়েছে, তাদের বিমানবাহিনী শত্রুর শক্ত ঘাঁটিতে আঘাত  করছে।

অন্যদিকে সোলেদার নিয়ন্ত্রণ হারানোর তথ্য অস্বীকার করছে ইউক্রেনের সেনাবাহিনী। বাহিনীর পূর্ব কমান্ডের মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, সেখানে তীব্র লড়াই চলছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করা যায়। টেলিভিশনে ইউক্রেন বাহিনীর এই কমান্ডার বলেন, ‘সোলেদারের যুদ্ধ গুরুত্বপূর্ণ। ফ্রন্ট লাইন ভেঙে রুশ সেনাদের সেখানে নিয়ন্ত্রণ নিতে দেওয়া হয়নি। তবে পরিস্থিতি জটিল বলে স্বীকার করেন তিনি।’

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit