বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

র‌্যাংকিংয়ে উন্নতি খাজার, পেছালেন লিটন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : বছরের শুরুতে ব্যাট হাতে দারুণ ছন্দ দেখা গেছে উসমান খাজাকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৫ রানের হার না মানা এক ইনিংস খেলেছেন তিনি। যাতে উন্নতি ঘটেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে। চার ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন আট নম্বরে। তাতে পিছিয়ে পড়ে টাইগার ব্যাটার লিটন দাস চলে গেছেন ১২ নম্বরে।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বিরাট কোহলির করা শতকে ওয়ানডেতে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে কোহলি এগিয়েছেন দুই ধাপ। একমাত্র ব্যাটসম্যান হিসেবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম আছেন তিন সংস্করণের ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচে। টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। আইসিসির এই সপ্তাহের হালনাগাদে মূলত প্রভাব ফেলেছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ডের দুটি টেস্ট আর ভারত-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম ওয়ানডে।

টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে উসমান খাজার সতীর্থ মারনাস লাবুশেন তাঁর শীর্ষস্থান ধরে রেখেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পাওয়া সৌদ শাকিল এগিয়েছেন ২০ ধাপ। আছেন ৩০ নম্বরে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে যথারীতি প্যাট কামিন্স। সিডনি টেস্টে পাঁচ উইকেট নেওয়া জস হ্যাজলউড ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ১০ নম্বরে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit