বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

হিজাবকে ইউনিফর্মের অন্তর্ভুক্ত করল ব্রিটিশ এয়ারওয়েজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : প্রায় দুই দশক পর প্রথমবারের মতো বিমানকর্মীদের জন্য নতুন ইউনিফর্ম চালু করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। এতে নারী বিমানকর্মীদের ইউনিফর্মের মধ্যে হিজাবও অন্তর্ভুক্ত করা হয়। 

ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ও দর্জি ওজওয়াল্ড বোয়াটেংয়ের তৈরি ইউনিফর্মে পুরুষ কর্মীদের জন্য রয়েছে থ্রিপিস স্যুট এবং নারী কর্মীদের জন্য হিজাবের পাশাপাশি রয়েছে জাম্পস্যুট, টিউনিক, স্কার্ট ও ট্রাউজার। এই বছরের স্প্রিং থেকে এয়ারলাইনসের প্রকৌশলী, কেবিন ক্রু, পাইলটসহ সংশ্লিষ্ট ৩০ হাজার কর্মকর্তা এসব পোশাক পরা শুরু করবেন।

২০১৮ সাল থেকে ব্রিটিশ এয়ারলাইনসকর্মীদের ইউনিফর্ম তৈরির কাজ করছেন ওজওয়াল্ড বোয়াটেং। দীর্ঘ সময় ধরে তিনি বিমানবন্দরের বিভিন্ন কাজ পর্যবেক্ষণ করেন এবং পোশাকের আড়ম্বরতা বজায় রেখে প্রতিটি কাজের জন্য ইউনিফর্মে কিভাবে কাজ করতে হবে তা বোঝার চেষ্টা করেন। 

তিনি আরো বলেন, ‘ইউনিফর্ম তৈরির ক্ষেত্রে আমার অন্যতম উদ্দেশ্য ছিল এমন কিছু করা যা বিমান সংস্থার সহকর্মীদের সঙ্গে কথা বলবে, এমন কিছু করা, যা তাদের অনুপ্রেরণা জোগাবে ও ক্ষমতাবান করবে। যা পরে তারা সগর্বে তাদের দায়িত্ব পালনে উৎসাহিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের মধ্যে এই অনুভূতি তৈরি করা যে সবাই তাদেরকে দেখছে এবং তাদের কথা শুনছে। 

সূত্র : আরব নিউজ

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit