শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আবারো উত্তেজিত জনতার বাসে আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরে সড়ক দুর্ঘটনার জেরে আবারো বাসে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত লোকজন। বুধবার গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তাকওয়া পরিবহনের একটি মিনি বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষের কারণে এ ঘটনা ঘটেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকার মেসার্স মাহবুব ফিলিং স্টেশনের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেপরোয়া গতিতে কালিয়াকৈরগামী তাকওয়া পরিবহনের একটি মিনি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে উল্টে যায় এবং চালক আহত হয়।

স্থানীয়রা আহত অটোচালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে মিনিবাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দু’টি জব্দ করে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, সিএনজি ও তাকওয়া পরিবহনের মিনি বাসের মুখোমুখী সংঘর্ষ হলে উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের মিনিবাসটিতে আগুন দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে মঙ্গলবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানার হারিকেন ফ্যাক্টরি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় গার্মেন্টস কর্মী নানী-নাতি ও এক পথচারী গ্রীণ অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হন। তাদের নিহত হওয়ার গুজবে ক্ষুব্ধ লোকজন ও গার্মেন্টসকর্মীরা চারটি বাসে অগ্নিসংযোগ করে। এসময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর ও প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit