শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

৫৪টি বিরোধী রাজনৈতিক দল ৫৪টি ডিম পাড়বে: কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে ইঙ্গিত করে বলেছেন, পল্টনে মোটামোটি একটা সমাবেশ হয়েছে। ১২ দলীয় জোট সমাবেশ করছে বিজয়নগরে সব মিলিয়ে ২৪ জন। সাত দলীয় জোট চেয়ার পেতে প্রেসক্লাবে বসেছে। মঞ্চে ২০ জন আর সামনে সাংবাদিকসহ ১৫ জন।

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ৫৪ দল এক হয়েছে। ৫৪ দল কি করবে? ঘোড়ার ডিম পাড়বে। ৫৪টি বিরোধী রাজনৈতিক দল ৫৪টি ডিম পাড়বে।

বুধবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

সেতুমন্ত্রী বলেন, যারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছে, তারা নাকি দেশ মেরামত করবে। দেশ মেরামত তো করেন শেখ হাসিনা। বিএনপি ক্ষমতায় এলে দেশের স্বাধীনতা বাঁচবে না, গণতন্ত্রের বস্ত্রহরণ করবে। তাদের হাতে আমরা দেশকে ছেড়ে দিতে পারি না।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, খেলা হবে দুর্নীতি, লুটপাট, দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। যারা সহস্র জননীর বুক খালি করেছে তাদের বিরুদ্ধে খেলা হবে। আপনারা ক্ষমতায় থাকতে যতটুক ধ্বংস করেছেন তা মেরামত করেছেন শেখ হাসিনা।

কাদের বলেন, একদিনে শতসেতু, শত রাস্তা কে উদ্বোধন করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা পারে, শেখ হাসিনাই পারবে। আসুন তার হাতকে শক্তিশালী করি।

১০ জানুয়ারি বিজয়ী বাংলাদেশের শুভ যাত্রা হয়েছিলো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের আরেক নাম শেখ মুজিবুর রহমান। এই জনপদ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন। ইতিহাসের এই দিনে স্বাধীনতা অপূর্ণতা থেকে পূর্ণতা পেল।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কামরুল ইসলাম ও আব্দুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আব্দুসু সবুর, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনিবাহী সদস্য সানজিদা খানম, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ,স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মিছবাউল মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকী প্রমুখ বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit