শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সিরাজগঞ্জে মাটি ধসে শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২০৪ Time View

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জ শহরের কাঁচা বাজারের নির্মাণাধীন শৌচাগার কুপ ধসে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার দুপুরে স্বপ্না খাতুনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী কামারখন্দ উপজেলায় ভদ্রঘাট ইউনিয়নের ফকির চরের ভাষা শেখের ছেলে। 

বাড়ির মালিক স্বপ্না খাতুনের ছেলে শরিফুল ইসলাম জানান, বাড়িতে একটি শৌচাগার কুপ তৈরি করার জন্য তিনজন শ্রমিক সকাল থেকে কাজ করছিল। দুপুরের দিকে ১৭ ফিট গভীরে শৌচাগার কুপে মাটির তৈরি গোল পাট বসানোর সময় হঠাৎ করে মাটি ধসে যায়। এসময় ভেতরে থাকা শ্রমিক আশরাফ শেখ আটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খনন করে দীর্ঘ দুই ঘন্টা পর শ্রমিক আশরাফ আলীকে মৃত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জের
আড়াইশ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করি। পরে দীর্ঘ প্রায় দুই ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়। 

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit