শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বিদেশিদের জন্য ইজতেমায় বিশেষ ব্যবস্থা: আইজিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, এবারের ইজতেমায় বিদেশি নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

বুধবার সকালে টঙ্গী ইজতেমা ময়দান পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। আইজিপি বলেন, ইজতেমায় যোগ দেয়া বিদেশি নাগরিকদের জন্য ইমিগ্রেশন বিভাগ এবং ইজতেমা কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা রেখেছে।

আইজিপি বলেন, ইজতেমার সামগ্রিক নিরাপত্তায় পুলিশ ও র‍্যাব বাহিনী এবং গোয়েন্দা সংস্থা ছাড়াও আকাশ পথে হেলিকপ্টার টহল থাকবে। সেই সঙ্গে ময়দানে রয়েছে বিভিন্ন ওয়াচ টাওয়ার।

পুলিশ প্রধান বলেন, এবারের বিশ্ব ইজতেমার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষের তাবলীগের মুরুব্বিদের সঙ্গে বৈঠকও করা হয়েছে। এর আগে বিদেশি মেহমানদের খিত্তা পরিদর্শন করেন তিনি।

আগামী ১৩ জানুয়ারি গাজীপুরের টঙ্গীতে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে চলবে ১৫ তারিখ পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্ব ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমাকে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি। ইতোমধ্যে ইজতেমা ময়দানের প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit