শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ঢাকায় এলে কোথায় খেলবেন মেসিরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে শিরোপা জেতা আর্জেন্টিনা দলকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে লিওনেল মেসিদের আমন্ত্রণ জানিয়ে সে দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে তারা। সবকিছু ঠিক মতো এগোলে দ্বিতীয়বারের মতো ঢাকায় আসবেন মেসিরা। কিন্তু মেসিরা এবার এলে খেলবেন কোথায়, এই প্রশ্ন থেকেই যায়। কারণ, দেশের ফুটবলের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর এই মাঠেই নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা।

২০১৯ সালের আগস্টে শুরু হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজ। যা এখনো চলমান। তবে আগামী জুনে এই স্টেডিয়াম খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে বলে আশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মঙ্গলবার জাতীয় পুরুষ হ্যান্ডবলের ফাইনাল দেখতে এসেছিলেন মন্ত্রী। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘আসলে সব কাজের পেছনে রয়েছে আর্থিক বিষয়টি।
চেষ্টা করছি অর্থ মন্ত্রণালয় থেকে এই সমস্যা সমাধানের। জুনের আগে আমরা তাদের (বাফুফে) সবকিছু বুঝিয়ে দেব, যাতে মাঠে খেলা শুরু হতে পারে।’ মন্ত্রী যোগ করেন, ‘২০১১ সালে আর্জেন্টিনাকে যেভাবে স্বাগত জানিয়েছিলাম, মাঠ ও অন্য সব মিলিয়ে যে ধরনের সুযোগ-সুবিধা দিয়েছিলাম, আশা করি এবার তার চেয়ে আরও উন্নত সুবিধা নিয়ে আর্জেন্টিনা দলকে স্বাগত জানাতে পারব।’

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit