শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

পাথর বোঝাই ট্রাক থেকে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ২, জব্দ ট্রাক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১১৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে পাথর বোঝাই একটি ট্রাক থেকে ৮০ বোতল বিদেশী মদসহ দুই যুবককে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার (১০ জানুয়ারী) দিবাগত রাতে সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পাথর বোঝাই ট্রাকটি জব্দ করা হয়।আটক যুবকরা হলেন- হোসাইন আহমেদ ও আব্দুল সাদ্দাম। তারা ঢাকা জেলার বাসিন্দা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মহেন্দ্রনগর এলাকায় অভিযান পরিচালনা করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ সময় সন্দেহজনক একটি পাথর বোঝাই ট্রাক আটক করে তল্লাশী চালালে বিশেষ কায়দায় পাথরের নিচে লুকিয়ে রাখা ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।পরে মাদক পাচারে জড়িত দুই জনকে আটক করাসহ ওই ট্রাকটি জব্দ করা হয়েছে।জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit