শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

এবার ইউক্রেন সেনাদের প্যাট্রিয়ট পরিচালনার প্রশিক্ষণ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সেনাদেরকে শিগগিরই মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মোতায়েন ও তা পরিচালনার প্রশিক্ষণ দিতে শুরু করবে আমেরিকা। 

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করার জন্য সম্প্রতি ইউক্রেনকে প্যাট্রিয়ট সরবারের প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। এবার ওই ব্যবস্থা পরিচালনার প্রশিক্ষণ দেয়ার কথা ঘোষণা করলো মার্কিন সরকার।

গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার। 

তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে ওকলাহোমা অঙ্গরাজ্যের ফোর্ট সিলে ইউক্রেনের সেনাদেরকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার প্রশিক্ষণ দেয়ার কাজ শুরু হবে। 

রাইডার বলেন, এই ব্যবস্থা কীভাবে পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করতে হয় সে বিষয়ে ইউক্রেনের মোটামুটি ৯০ থেকে ১০০ সেনাকে প্রশিক্ষণ দেয়া হবে। কয়েক মাস ধরে এ প্রশিক্ষণ চলবে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকেই রুশ বিমান হামলা প্রতিহত করতে কিয়েভ ওয়াশিংটনের কাছে প্যাট্রিয়ট ব্যবস্থা চেয়ে আসছিল। তবে এতদিন ধরে আমেরিকা ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র দিয়ে আসলেও প্যাট্রিয়ট দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল।

কিন্তু শেষ পর্যন্ত গতমাসে ওয়াশিংটন কিয়েভকে একটি প্যাট্রিয়ট ব্যাটারি দিতে সম্মত হয়। এই ব্যবস্থা প্রাথমিকভাবে শুধু যুদ্ধবিমান প্রতিহত করার কাজে তৈরি করা হলেও ১৯৮০’র দশকে এটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার উপযোগী করা হয়।

সূত্র : ওয়াশিংটন পোস্ট।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit