বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

গাজীপুরে শ্রমিক নিহতের গুজবে ৪ বাসে আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের ছয়দানা এলাকায় শ্রমিক নিহতের গুজবে মহাসড়ক অবরোধ করে ৪টি বাসে আগুন দিয়েছে উত্তেজিত শ্রমিকরা। এছাড়া কয়েকটি বাসে ভাঙচুর চালানো হয়। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।  

পরে মঙ্গলবার রাত ৯টায় পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে রাত সাড়ে ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে অনাবিল পরিবহনের চারটি বাসে আগুন দেয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বাসে উত্তেজিত জনতার দেওয়া আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন জানান, এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পরে তাদের স্থানীয় তায়রুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

পরে রাত ৯টার দিকে ওই মহাসড়কে যানবহন চলাচল স্বাভাবিক হয়।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit