মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

পারমাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ইন্টার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১২৬ Time View

স্পোর্টস ডেস্ক : কোপা ইতালিয়ায় পারমাকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শিরোপা প্রত্যাশি ইন্টার মিলান।

জিওসেপ মেজায় ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। মাঝমাঠ দখলে রেখে গোলের সুযোগ তৈরি করে দু’দলই।

তবে ইন্টার সুযোগ নষ্ট করলেও কাজে লাগিয়েছে পারমা। ৩৮ মিনিটে দলকে এগিয়ে দেন স্ট্যানকো জুরিচ। 

পিছিয়ে পরে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। অবশেষে  ৮৮ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড লওতারো মার্টিনেসের গোলে সমতায় ফেরে তারা। 

নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 

গতির ধারা ধরে রেখে ১১০ মিনিটে ইন্টারের হয়ে জয়সূচক গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার ফ্রান্সেসকো অ্যাসারবি।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit