শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর ৮৯ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৬৪৩ জনের ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে রবিবার রাজধানীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হয়েছে: অর্থমন্ত্রী স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেককে সিআইডির সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতেই হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

লালমনিরহাটে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের মৃত্যুদাবী ২৯ লক্ষ টাকার চেক হস্তান্তর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের গ্রাহক লালমনিরহাট জেলা শহরের কালীবাড়ি এলাকার মরহুম হারুন অর রশিদের মৃতু দাবী চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকাল ৫টায় জেলার মিশনমোড়স্থ ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের জোনাল অফিসে তার নমিনী দুই মেয়ে মোছাঃ তাসকীয়া তামান্না ও মোছাঃ তাসনীয়া তাবাসসুম কাসফিয়ার পক্ষে মা নওজিয়া শাহিনুর ২৯ ১৮ হাজার চারশত পচিশ টাকার চেক গ্রহন করেন। 

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের কুড়িগ্রাম জেলার সার্ভিস সেন্টারের ভিপি এ্যান্ড ইনচার্জ মোঃ তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও লালমনিরহাট জোনাল অফিসের ব্রাঞ্চ ম্যানেজার রমজান আলীর পরিচালনায় আয়োজিত মৃত্যু দাবী চেক প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের রংপুর বিভাগীয় ইভিপি এ্যান্ড ইনচার্জ মুহাম্মদ আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। বিশেষ অতিথি ছিলেন, লালমনিরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল মোত্তালেব খন্দকার ও সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম বিটুসহ জেলার সুশিল সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের লালমনিরহাট জেলার গ্রাহক মরহুম হারুন অর রশিদ ১৬ বছর মেয়াদি ২৫ লক্ষ টাকার একটি বীমা করেন এবং আট বছরে আট কিস্তিতে ১৭ লক্ষ ১৬ হাজার টাকা জমা দিয়ে মৃত্যুবরণ করেন। এই আট বছরে উক্ত গ্রাহক ৫ লক্ষ টাকার বোনাসও পান। এরই প্রেক্ষিতে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স তার বীমার ২৫ লাখ ও বোনাসসহ মোট ২৯ লাখ ১৮ হাজার ৪২৫ টাকার মৃত্যুদাবী চেক প্রদান করে। ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স মৃত্যুদাবী মোট ৩৪ লক্ষ ১৮ হাজার ৪২৫ টাকা প্রদান করলেন। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/রাত ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit