বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

বাসর ঘরে বধূবেশে পূজা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৩৬ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এ সময়ের চিত্রনায়িকা পূজা চেরি। শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে জনপ্রিয়তা লাভ করেন তিনি। এরপর কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা। পূজা সামাজিকমাধ্যমেও বেশ সক্রিয়। মাধ্যমটিতে প্রায়ই নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত নানা বিষয় তুলে ধরেন তিনি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন। যেখানে বধূ সাজে বাসর ঘরে দেখা গেছে তাকে। ছবিতে পূজাকে লাজুক হাসিতে দেখে মনে হচ্ছে জীবনের বিশেষ রাতটিতে প্রিয় মানুষের অপেক্ষায় বসে আছেন। ক্যাপশনে লেখেন, সকালের একটি ভালো চিন্তা আপনার সারাদিন বদলে দিতে পারে।  

এরপরই ক্যাপশনের জন্য জুড়ে দিয়েছেন দুটি লাল গোলাপের ইমো। অভিনেত্রীর ছবিগুলো সামাজিকমাধ্যমে নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেই তার রূপের প্রশংসায় পঞ্চমুখ। জানা গেছে, সম্প্রতি একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন পূজা। সেখানেই বাসর ঘরে বধূর সাজে অংশ নিয়েছেন তিনি। সেসব ছবিই এখন পোস্ট করছেন চিত্রনায়িকা।  

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit