বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

জুন থেকেই পদ্মা সেতুতে ট্রেন চলবে: রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৭২ Time View

ডেস্ক নিউজ :  রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মা সেতু রেল প্রকল্পের সার্বিক কাজের ৭৩ শতাংশ অগ্রগতি হয়েছে। কাজের যে অগ্রগতি, তা সন্তোষজনক। আগামী জুনেই ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে। সেভাবেই কাজ এগিয়ে চলছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর রেল প্রকল্পের কাজ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, সামনে নির্বাচন। ২০২৪ সাল পর্যন্ত আমাদের রেল প্রজেক্টের মেয়াদ আছে। আগেই ভাঙ্গা থেকে ফরিদপুর পর্যন্ত রেলসংযোগ করা হয়েছে। আর আগামী জুনের মধ্যে ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত কাজ শেষ হবে। কাজের সুবিধার জন্য ঢাকা থেকে গেন্ডারিয়া পর্যন্ত রেলের কাজ বন্ধ রাখা হয়েছে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেললাইন আমাদের জন্য চ্যালেঞ্জিং একটি কাজ। আমাদের সফলভাবে কাজ করে যেতে হবে।

৭৩ ভাগ কাজের অগ্রগতি হয়েছে জানিয়ে নূরুল ইসলাম সুজন বলেন, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৬৯ ভাগ, ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৮০ ভাগ এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। সব মিলিয়ে ৭৩ ভাগ কাজের অগ্রগতি হয়েছে। যেহেতু এখন কাজের মৌসুম, তাই দিনরাত কাজ চলমান রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রেলসচিব ড. মো. হুমায়ুন কবীর, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, রেলওয়ের ডিজি শ্রী ধীরেন্দ্র নাথ মজুমদার, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit