বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

শুধু পাতা নয়, তুলসীর বীজেও রয়েছে হাজার গুণাগুণ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : তুলসী পাতার মতো, তুলসী বীজও সর্দি-কাশি নিরাময় করতে দারুণ কার্যকর। সাধারণ সর্দি, কাশি এবং ফ্লু জাতীয় সমস্যা থেকে মুক্তি দিতে তুলসী বীজের জুড়ি মেলা ভার। এই বীজে থাকা ভিসেনিন, ওরিয়েন্টিন এবং বিটা ক্যারোটিনের মতো ফ্ল্যাভোনয়েড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে।

ওজন কমাতে সাহায্য করে
তুলসীর বীজে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এ ছাড়াও এই বীজ ফাইবারে পূর্ণ, যা খিদে কমাতে সাহায্য করে। মেটাবলিজমকে উন্নত করে। এই বীজ আপনার ওজন কমাতেও দারুণ সহায়ক।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে
টাইপ ২ ডায়াবেটিস রোগীদের জন্য তুলসী বীজ খুব উপকারি। তুলসীর বীজে উপস্থিত ডায়েটরি ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এই বীজ কার্বোহাইড্রেটকে গ্লুকোজে রূপান্তর হওয়ার প্রক্রিয়া ধীর করে দেয়।

কোষ্ঠকাঠিন্য দূর করে
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? এই সমস্যা সমাধানে তুলসীর বীজ দারুণ উপকারী। তুলসী বীজ মলত্যাগ আরও সহজ করে তোলে। এতে ভলেটাইল তেল রয়েছে, যা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টকে পরিষ্কার রাখতে সাহায্য করে।

অ্যাসিডিটি নিরাময় করে
এই বীজে মূত্রবর্ধক বৈশিষ্ট্য রয়েছে এবং এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দেয়, ফলে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা থেকে স্বস্তি মেলে। এই বীজ গরম পানি বা দুধের সঙ্গে মিশিয়ে খেলে গ্যাসের ব্যথায় আরাম মেলে।

ত্বকের জন্য ভালো
তুলসীর বীজে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ফ্ল্যাভোনয়েড থাকে, যা ত্বকের জন্য খুবই ভালো। একজিমা এবং সোরিয়াসিসের মতো ত্বকের রোগ থেকেও মুক্তি দেয় এই বীজ। এ ছাড়া, চুলের বৃদ্ধিতেও সহায়তা করে তুলসী বীজ।

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/ ১০.০১.২০২৩/বিকাল ৫.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit