খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন।
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
১২৩
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার(১০জানুয়ারি ২০২৩ইং) সকালে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা কার্যালয়ের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পরপরেই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শাপলা চত্বর হয়ে টাউন হল প্রাঙ্গণে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
স্বাগত বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো:দিদারুল আলম,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।
জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো:নুরুল আজম এর সঞ্চালনায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক এড.আশুতোষ চাকমা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
অন্যান্যের মাঝে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম,জেলা আওয়ামী লীগে শিক্ষা বিষয়ক সম্পাদক নিলোৎপল খীসা, জেলা আওয়ামী লীগের যুব ও ত্রুীড়া বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, পৌর আওয়ামী লীগের সভাপতি মো:জাবেদ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক সম্পাদক খোকনেশ্বর ত্রিপুরা,কৃষি বিষয়ক সম্পাদক শুভ মঙ্গল চাকমা,জেলা পরিষেদর সদস্য শতরুপা চাকমা, জেলা যুবলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) অংসা মারমা,জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন, সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।