বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

বইছে যখন শৈত্যপ্রবাহ, খেয়াল রাখুন হার্টের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৯৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতে বিপর্যস্ত জনজীবন। শীত খুব পড়েছে, উত্তরবঙ্গে বেশি হলেও দেশের অন্যত্র কম নয়। কয়েকটি শৈত্যপ্রবাহ আসবে যাবে এমন আগাম বার্তা আবহাওয়াবিদদের। এ সময় হচ্ছে শীতের অসুখ। বেশি হচ্ছে শিশু, বৃদ্ধ আর ভঙ্গুর স্বাস্থ্যের অধিকারী মানুষের।

ইতিমধ্যে শীতের প্রকোপে মৃত্যু হয়েছে এমন ব্যক্তিদের মধ্যে বয়স্করা বেশি। এমন শীতে গায়ে কেবল কাঁটা দেওয়া আর শীত আছেই কিন্তু এর প্রভাব বেশি পড়ে হার্টের উপর। কার্ডিয়াক এরেস্টের আশঙ্কা বেশি। হৃদবিশেষজ্ঞরা বলেন, এই শৈত্যপ্রবাহ কেবল যে বয়স্কদের ওপর মারাত্মক প্রভাব ফেলে তাই নয় তরুণরা ও  রেহাই পাচ্ছে না।

নতুন দিল্লির একজন  সিনিয়ার কার্ডিওলজিস্ট বললেন, প্রচণ্ড শীতে হার্ট অ্যাটাক বেশি হওয়ার আশঙ্কা বাড়ে।

তীব্র শীতে সংকুচিত হয় রক্তনালী এর দেয়ালের ক্ষুদ্র পেশি সঙ্কুচিত হয়ে সরু করে দেয় রক্তনালী। হৃদপিণ্ডে রক্তনালী “করোনারি ধমনী” রক্ত জমাট পিণ্ড হয়ে হয় হার্ট অ্যাটাক। প্রবল শীতে রক্তে ফাইব্রিনজেন মান বাড়ে ২৩%, বাড়ে প্লাটিলেটের মাত্রাও। এর ফলে রক্ত জমাট বাঁধে, হয় হার্ট অ্যাটাক।

নরথয়েস্টারন মেডিসিনে প্রকাশিত গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, শীতের সময় দেহে তাপ বজায় রাখার জন্য হার্ট হয় অতি সক্রিয়। শরীর তাপ হারায় দ্রুত। দেহ তাপ ৯৫ ডিগ্রির কম হলে হাইপোথারন্মিয়া হয়ে হতে পারে কারডিয়াক অ্যারেস্ট।

শীতের সকালে পায়চারি বা বাইরে না হাঁটাই ভালো। সকালের শীতে পায়চারি হতে পারে লোভনীয় কিন্তু তা  বাড়াতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি।

গবেষকরা বলেন, সকাল ৪ টা থেকে ১০ টা পর্যন্ত নরেপিনেফ্রিন আর করটিসল হয় বেশি সক্রিয়, বাড়ে অক্সিজেনের চাহিদা আর রক্তচাপ। যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আর ফুসফুসের অসুখ তাদের এমন শীতে প্রাতঃ ভ্রমণ এড়ানো উচিত। শৈত্যপ্রবাহ বাড়ায় রক্ত চাপ আর হার্ট স্পন্দিত হয় দ্রুত; যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য এসব লক্ষণ শুভ নয়। 

হার্ট অ্যাটাকের  সতর্ক সংকেত

কিউএনবি/অনিমা/ ১০.০১.২০২৩/বিকাল ৪.৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit