বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

এটিএমের পাসওয়ার্ড বার বার ভুলে যান? কেন এমনটা হচ্ছে বলুন তো?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ভুলো মন নিয়ে অনেকেই নানা রকমের ব্যঙ্গ করে থাকেন। কিন্তু স্মৃতিভ্রম কতটা বিপজ্জনক হতে পারে, তার উদাহরণ হল ডিমেনশিয়া। সামগ্রিক বা আংশিক স্মৃতিশক্তি লোপ, কার্যকারণ সম্পর্কযুক্ত ভাবনাচিন্তার অসুবিধা, সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতার মতো একাধিক সমস্যাকে বিজ্ঞানের ভাষায় ডিমেনশিয়া বলা হয়। সবচেয়ে বহুল ও দুরারোগ্য ডিমেনশিয়ার উদাহরণ হল অ্যালঝাইমার্স।

বাড়তি বয়সে কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হতে হবে?

১) স্মৃতিশক্তির সমস্যা সাধারণত ডিমেনশিয়া রোগের প্রাথমিক উপসর্গ। শুরুর দিকে ডিমেনশিয়া রোগে আক্রান্ত ব্যক্তিরা সদ্য ঘটা কথোপকথন কিংবা ঘটনাগুলি ভুলে যেতে পারেন। জিনিসপত্র ভুল জায়গায় রাখা, স্থান এবং বস্তুর নাম ভুলে যাওয়া, সঠিক শব্দটি ভাবতে সমস্যা হওয়া এবং বার বার একই প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকা— কোনও ব্যক্তির এই উপসর্গগুলি দেখা দিলে সতর্ক হতে হবে।

২) তা ছাড়া দষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসা, কথার মধ্যে সাযুজ্য না থাকা এই রোগের প্রাথমিক পর্যায়ের সঙ্কেত হতে পারে। সময় ও তারিখ মনে রাখতে না পারাও এই রোগের লক্ষণ। র‌ঙের পার্থক্য বুঝতে না পারা, দুরত্ব বুঝতে অসুবিধা, গাড়ি চালাতে সমস্যা এই সবই কিন্তু ডিমেনশিয়া রোগের লক্ষণ।

৩) বাড়ির বয়স্ক সদস্য রাস্তায় বেরিয়ে বার বার পড়ে যাচ্ছেন? বাড়ির কোনও সদস্য রাস্তায় বেরোনোর পর বার বার দুর্ঘটনার কবলে পড়লে একটু সচেতন হন। এমনটা কিন্তু ডিমেনশিয়ার লক্ষণ।

৪) হঠাৎ হেসে কথা বলছেন পর মুহূর্তেই আবার মাথা গরম হয়ে যাচ্ছে! বাড়তি বয়সে মাঝেমধ্যেই এমন সমস্যার সম্মুখীন হন মানুষ। এমনটা ঘন ঘন হলে কিন্তু সচেতন হতে হবে।

৫) বাজারে গিয়ে সামান্য হিসাব করতে গিয়ে নাজেহাল হয়ে পড়ছেন? কিছুতেই যোগটা মেলাতে পারছেন না? এমনটা হলেও কিন্তু সাবধান হতে হবে।

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/ ১০.০১.২০২৩/দুপুর ১২.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit