শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সেঞ্চুরির বদলা সেঞ্চুরি, চট্টগ্রামের বড় জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : খুলনা টাইগার্সকে হারালো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। উসমান খানের ঝড়ো সেঞ্চুরিতে ৪ বল হাতে রেখে ৯ উইকেটে বড় জয় পেয়েছে চট্টগ্রাম। চলতি বিপিএলে একই ম্যাচে আজ দুই সেঞ্চুরি হলো। পাকিস্তানি ব্যাটার আজম খানের ৫৮ বলে ১০৯ রানকে ম্লান করে দিলেন তারই স্বদেশি ব্যাটার উসমান খান। 

সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি করে খুলনার ১৭৮ রানের বিশাল স্কোরকে খুব সহজেই তাড়া করে চট্টগ্রামকে দারুণ জয় এনে দিলেন তিনি। ১০ চার ও ৫ ছয়ে ৫৮ বলে ১০৩ রানের অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন উসমান খান। সোমবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে খুলনা টাইগার্স। 

শুরু থেকেই স্ট্রাগল করে এগোতে থাকা খুলনা প্রথম ৪ ওভারে করে মোটে ১২ রান। এরপর আজম খান এসে চিত্রপট বদলে দেন। ব্যাট হাতে দাপট দেখিয়ে তুলে নেন সেঞ্চুরি। আর তাতে নির্ধারিত ২০ ওভার শেষে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৭৮। ছয় মেরে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারে পৌঁছেন পাকিস্তানের এ ক্রিকেটার। ৫৮ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংসে ছয় মেরেছেন ৮টি। চারের মারও কম ছিল না, ৯ বার বাউন্ডারি ছাড়া করেছেন চট্টগ্রামের বোলারদের। আজম খান ১০৯ রান করে অপরাজিত থাকেন। তার ঝড়ো ব্যাটিংয়ে চট্টগ্রামকে ১৭৯ রানের লক্ষ্য দেয় খুলনা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৩/রাত ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit