শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

টাকা না নিলে এখনই সাকিবকে সিইও করতাম : পাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১২৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএলের অব্যবস্থাপনা ইস্যুতে সাকিব আল হাসান সম্প্রতি বলেছিলেন, ‘দুই-তিন মাসেই সব ঠিক করে দিতাম…’। তার কথার পর চারদিকে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে তাকে প্রধান নির্বাহীর (সিইও) দায়িত্বে স্বাগত জানানোর কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব অবশ্য গতকাল রবিবার এক অনুষ্ঠানে বলেন, সভাপতি হওয়াই ভালো মনে করেন তিনি। গত কয়েকদিন তার মন্তব্য ও পাল্টা মন্তব্যে সরগরম ক্রিকেটাঙ্গণ। এবার এ নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, সাকিব বিপিএলের দলের সঙ্গে চুক্তিবদ্ধ না থাকলে এখনই সিইও করতাম।  

পাপন বলেন, ‘আচ্ছা ও (সাকিব) হবে (বিপিএলের সিইও)? হলে তো এখনই দিতাম। ও অলরেডি টাকা নিয়ে নিছে একজনের কাছ থেকে..এখনই দিতাম, এবারই দিতাম। তো কী পরিবর্তনটা করতো? হ্যাঁ, বড়জোর বলতে পারতো আমি এফটিপির খেলা খেলবো না, এইতো। আমরা তো এটা মানি না। ও সিইও হয়ে বললেও তো আমরা মানবো না।’

সাকিবের সভাপতি হতে চাওয়ার ইচ্ছার বিষয়ে পাপন বলেন, ‘দুইটা জিনিস দেখেন, সাকিব এর আগে একবার বলেছিল, আমি যদি বিসিবির সভাপতি হই তাইলে আমি… (সেরা কি যেন একটা করবো সভাপতি হবো), কোথায় জানি বলেছিল। কারণ ও জানে যে এটা আসলে সম্ভব না অন্য কারণে। বিসিবিতে হলে তো হবে না তাহলে তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়তে হবে। এটা আসলে অন্য একটা ইস্যু।’

‘এখন যেমন বলেছে আমি যদি সিইও হই, ও তো হবে না সিইও। তো এটা বলতে অসুবিধা কি? এখন আমি যদি বলি বা আপনি যদি বলেন, ‌‘আমি যদি সাকিব হতাম এটা করবো। এটা আপনি বলেই দিচ্ছেন এটা সম্ভব না। ও পরোক্ষভাবে বলেই দিছে এটা সম্ভব না।’ 

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৩/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit