সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা

জিদানকে অসম্মান, ফ্রান্স ফুটবল প্রেসিডেন্টকে যা বললেন এমবাপ্পে

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : বেশ কিছু দিন ধরে গুঞ্জন চলছে ব্রাজিলের কোচ হতে পারেন কিংবদন্তি জিনেদিন জিদান। তবে জিদান চেয়েছেন নিজ দেশ ফ্রান্সের কোচ হতে। ধারণা করা হচ্ছিল— কাতার বিশ্বকাপ শেষে ফ্রান্সের দায়িত্ব নেবেন তিনি। কিন্তু দেশটির ফুটবল ফেডারেশন (এফএফএফ) বর্তমান কোচ দিদিয়ের দেশমের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে। ফলে এখনই ফ্রান্সের কোচ হওয়া হচ্ছে না জিদানের। খবর রয়টার্সের।  

জিদানের কোচ হওয়া প্রসঙ্গে আরএমসি স্পোর্টসকে এফএফএফের লে গ্রেট বলেন, ‘জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল? অবশ্যই না। আমি এমনকি তার ফোনও ধরতাম না। আমি কখনই তার সঙ্গে দেখা করিনি। আমরা কখনই দেশমের সঙ্গে চুক্তি বাতিলের কথা ভাবিনি।’ 

গ্রেটের এই মন্তব্যেই স্পষ্ট— জিদান চাইলেও তাকে কখনো বিবেচনায় রাখেনি এফএফএফ। জিদানকে এমন অসম্মানের জবাব দিয়েছেন এমবাপ্পে। নিজের টুইটারে এমবাপ্পে এক প্রকার হুশিয়ারি দিয়ে বলেছেন— ‘জিদানই ফ্রান্স। আমরা এভাবে একজন কিংবদন্তিকে অসম্মান করতে পারি না।’  তবে এটি নিয়ে জিদান এখন পর্যন্ত মুখ খোলেননি। 

২০২০-২১ মৌসুমে সবশেষ রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন জিদান। চ্যাম্পিয়নস লিগজয়ী এ কোচ সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার প্রস্তাব না করে দিয়েছেন।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit