মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয় লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা

যে উপাধিতে দুর্বিসহ হয়ে উঠেছিল বিপাশার জীবন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে দীর্ঘ ক্যারিয়ার বিপাশা বসুর। কমেডি থেকে সিরিয়াস, সব ধরনের ছবিতেই অভিনয় করতে দেখা গেছে তাকে। পাশাপাশি ‘জিসম’-এর মতো ছবিতেও অভিনয় করে ঝড় তুলেছেন অনুরাগীদের মনে। যদিও ছবিটিতে অভিনয়ের চেয়ে দর্শকদের দৃষ্টি গিয়ে পড়েছিল বিপাশার খোলামেলা শরীরের দিকে।

‘আজনবি’ সিনেমায় অভিনয়ের চেয়ে শরীর বেশি নজরে পড়ায় ‘সে-ক্স সিম্বল’ তকমা পান বিপাশা বসু। আর এই তকমা নিয়ে অনেক আক্ষেপ ছিল অভিনেত্রীর। একবার সিমি গেরিওয়ালের চ্যাট শোয়ে এসে সেকথা জানান বিপাশা। তিনি বলেন, ‘ভারতের মতো দেশে যদি তোমাকে ‘সে-ক্স সিম্বল’ তকমা দেওয়া হয়, তাহলে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না।”

বিপাশা বলেন, ‘প্রতিটি সিনেমায় ভিন্ন চরিত্রে অভিনয় করেছি, কিন্তু লোকে দেখতে পেলো আমার যৌন আবেদন। আমি বুঝি না কেন! তবে এখন এই বিষয়টা মেনে নিয়েছি।’ অভিনেত্রী বিপাশা বলেন, ‘এখন এটাকে আমি প্রশংসা হিসেবেই ধরি। সবসময়ে বলি ১৮০ বছর বয়স হলে কিংবা যতদিন বেঁচে থাকব ততদিন আমাকে আবেদনময়ী হয়ে থাকতে হবে। বিষয়টি বলিউডে যেভাবে দেখা হয়, হলিউডে কিন্তু তা নয়!’

‘সে-ক্স সিম্বল’ তকমার জন্য ভারতের জয়পুরেও একবার হয়রানির শিকার হতে হয় বিপাশা বসুকে। এক রেস্তরাঁয় সেখানকার এক কর্মী হঠাৎ তার শরীর স্পর্শ করেন। বিপাশা রেগে ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন। এসব নিয়ে দুর্বিসহ হয়ে উঠেছিল বিপাশার জীবন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৩/রাত ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit