মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকো ঢেউয়ের সামনে ইকুয়েডর শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

সেনেগালে দুই বাসের সংঘর্ষে নিহত ৪০, আহত ৮৭

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সেনেগালের কাফ্রিন শহরের কাছে দুটি বাসের সংঘর্ষে ৪০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৭ জন। 

স্থানীয় সময় রোববার (৮ জানুয়ারি) ভোররাত ৩টা ১৫ মিনিটের দিকে ১ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় রয়টার্স, বিবিসি, আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
 
ভয়াবহ এ দুর্ঘটনায় প্রেসিডেন্ট ম্যাকি সল পশ্চিম আফ্রিকার দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। 

ন্যাশনাল ফায়ার ব্রিগেডের অপারেশন বিভাগের প্রধান কর্নেল শেখ ফল বলেন, এটা একটি মারাত্মক দুর্ঘটনা। এতে ৮৭ জন আহত হয়েছেন বলে তিনি এএফপিকে জানান।

আহতদের কাফ্রিনের হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার ধ্বংসাবশেষ ও বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৩/রাত ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit