শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

সরকার দেশের মানুষের জীবনমানের সুরক্ষা নিশ্চিত করেছে : স্পিকার

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের মানুষের জীবনমানের সুরক্ষা নিশ্চিত করেছে। আজ কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা বলেন স্পিকার।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের চলমান অভূতপূর্ব উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপ, বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। এসময়, বাংলাদেশ জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কানাডার সংসদীয় প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানোর আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

কানাডিয়ান পার্লামেন্টের সিনেটর এবং এমপিদের সমন্বয়ে কানাডা-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠিত হয়েছে মর্মে হাইকমিশনার ড. খলিলুর রহমান স্পিকারকে অবহিত করলে  ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্যিক সহযোগিতার প্রসারের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ-কানাডা মৈত্রী গ্রুপ গঠন করা যেতে পারে। এসময় স্পিকার বাংলাদেশের চলমান অভূতপূর্ব উন্নয়ন পরিদর্শন এবং বাংলাদেশে কানাডার বিনিয়োগের সুযোগ অন্বেষণ ও প্রসারের স্বার্থে কানাডা-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধিতে হাইকমিশনার ড. খলিলুর রহমান প্রচেষ্টা অব্যাহত রেখেছেন জানিয়ে বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসনে কানাডার সরকারের সাথে আলোচনা করা হবে। এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৩/রাত ১০:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit