শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

আইপিএলে না খেললেও কি চুক্তির পুরো টাকা পাবেন পন্ত?

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক  : দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েক মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত। তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইতিমধ্যেই তার হাঁটুর অস্ত্রোপচার হয়েছে মুম্বাইয়ের হাসপাতালে।

এমন পরিস্থিতিতে জানা গেল, খেলতে না পারলেও আইপিএল চুক্তির পুরো অর্থই পাবেন পন্ত। সেই সঙ্গে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির পুরো অর্থই তাকে দেওয়া হবে। গত শুক্রবার পন্তের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। ভারতীয় ক্রিকেটারদের অধিকাংশের অস্ত্রোপচার করা চিকিৎসক ড. দিনশ পারদিওয়ালাই পন্তের চিকিৎসা করছেন।

বিসিসিআইয়ের পক্ষে জানানো হয়, সফল অস্ত্রোপচার হয়েছে পন্তের। আশা করা যায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তবে জানা যাচ্ছে, অন্তত ছয় মাস তাকে মাঠের বাইরেই থাকতে হবে। হয়তো চলতি বছরে ভারতের হয়ে ম্যাচ খেলতে দেখা যাবে না তাকে।

ইতিমধ্যেই জানা গেছে, পন্তের পরিবর্তে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করবেন অস্ট্রেলীয় ব্যাটার ডেভিড ওয়ার্নার। সেই সঙ্গেই প্রকাশ্যে এল আইপিএল সংক্রান্ত বিসিসিআইয়ের নিয়মাবলি।

ভারতীয় বোর্ডের নিয়মে বলা রয়েছে, যদি চোটের কবলে পড়া কোনো ক্রিকেটার আইপিএল খেলতে না পারেন, তাহলেও চুক্তির পুরো অর্থ তাকে দেবে বিসিসিআই। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে এবারের আইপিএলে ১৬ কোটি টাকার চুক্তি রয়েছে পন্তের। আসন্ন আইপিএলের কোনো ম্যাচ খেলতে না পারলেও এই অঙ্কের টাকা পাবেন তিনি। আইপিএল ছাড়াও বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি বাবদ বার্ষিক ৫ কোটি টাকা পান ঋষভ পন্ত। সেই চুক্তিও বজায় রাখবে ভারতীয় বোর্ড।

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৩/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit