শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

কোহলির রহস্যজনক পোস্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক  : বাংলাদেশে সিরিজ শেষ করে দেশে ফিরে স্ত্রী আনুশকা শর্মা আর কন্যা ভামিকাকে নিয়ে ছুটিতে রয়েছেন বিরাট কোহলি। শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টির হোম সিরিজে ছিলেন না ভারতের সাবেক এই অধিনায়ক। ওয়ানডে সিরিজে তাকে দেখা যেতে পারে। 

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ ‍শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রহস্যজনক পোস্ট করেছেন বিরাট কোহলি।

কোহলি ইনস্টাগ্রামে দুটি স্টোরি পোস্ট করেছেন। একটিতে হলিউডি অভিনেতা টম হ্যাঙ্কসের বক্তব্য রয়েছে। সেখানে বলতে শোনা গেছে- ‘খুব ভালো হতো যদি জানতাম এই সময়টাও একদিন কেটে যাবে। আপনার এখন খারাপ লাগছে? আপনি প্রচণ্ড হতাশ? খুব রাগ হচ্ছে? দেখবেন এই সময়টা কেটে যাবে। এক সময় আপনার দারুণ লাগবে। আপনার মনে হবে সব প্রশ্নের উত্তর জানেন। মনে হবে সবাই আপনার কথা শোনার জন্য তৈরি।’

দ্বিতীয় স্টোরিতে প্রয়াত বলিউডি অভিনেতা ইরফান খানের বার্তা রয়েছে। 

প্রথম স্টোরিতে হ্যাঙ্কসকে ইরফানের ছবির উপরে লেখা হয়েছে- “জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা একটা রোগ এবং আশা করি একদিন এই রোগ থেকে মুক্ত হতে পারব। সেই ইচ্ছেটা কাটিয়ে উঠতে পারব, যেখানে জনপ্রিয়তা পাওয়া আমার কাছে আর গুরুত্ব পাবে না। জীবনটাকে উপভোগ করা এবং সব কিছুতে অবিচল থাকাই আমার আসল লক্ষ্য হবে।’

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৩/রাত ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit