শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

সিএএ রুল ফ্রেমের জন্য ফের ছয় মাস সময় চাইল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালু করার আগে যে বিধি প্রণয়ন (rule frame)-এর কাজ করতে হয়, সেই বিধি প্রণয়নের জন্য অতিরিক্ত ছয় মাস সময় চাইল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

জানা গেছে, দেশটির সংসদের লোকসভা ও রাজ্যসভার সিএএ সম্পর্কিত ‘সাবঅর্ডিনেট লেজিসলেসন কমিটি’কে চিঠি লিখে নতুন নাগরিকত্ব আইনের বিধি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য এই অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। এ নিয়ে এই আইন সম্পর্কিত বিধি প্রণয়নের জন্য সপ্তমবার অতিরিক্ত সময় চাওয়া হল। কারণ বিধি প্রণয়ন না হলে এই আইন বাস্তবায়নও সম্ভব নয়। সেক্ষেত্রে রাজ্যসভার কাছে আগামী ৩০ জুন পর্যন্ত সময় চাওয়া হয়েছে। রাজ্যসভার কমিটি কেন্দ্রের সেই অনুমোদন মেনেও নিয়েছে। যদিও লোকসভার কমিটির পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। 

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘সংসদীয় কমিটির কাছে অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। রাজ্যসভার কাছ থেকে তাতে অনুমোদন পাওয়া গেছে। আমরা আশাবাদী, লোকসভার কমিটির কাছ থেকেও তাতে অনুমোদন পাব।’

এর আগে ষষ্ঠবার যে অতিরিক্ত সময় চাওয়া হয়েছিল, সেই সময়সীমা রাজ্যসভার ক্ষেত্রে গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে এবং লোকসভার ক্ষেত্রে চলতি বছরের ৯ জানুয়ারি, সোমবার শেষ হচ্ছে। 

উল্লেখ্য গত ২০১৯ সালে দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পরেই ওই বছরের ডিসেম্বরে ভারতের সংসদে পাশ হয় সংশোধিত নাগরিকত্ব আইন। কিন্তু তারপর আড়াই বছরের বেশি সময় কেটে গেলেও এই আইনের বিধি নিয়ম (Rule Frame) জারি হয়নি, ফলে এই নতুন আইন বাস্তবে কার্যকর হয়নি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’এর যুক্তি ছিল করোনার কারণেই এই আইনের রূপায়ণ শুরু করা যাচ্ছে না।

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৩/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit