শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

রোনালদোতে কপাল পুড়ল আবুবকরের

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিপত্তিটা মূলত নিয়মে। সেখানে বলা আছে, সৌদি আরবে একটি ক্লাবে সর্বোচ্চ আটজন বিদেশি খেলোয়াড় থাকতে পারবেন। আর রোনালদোর ক্লাব আল-নাসর এই কোটা পূরণ করে রেখেছে আগে থেকেই। ফলে জায়গা খালি করা দরকার ছিল। না হলে তারকা রোনালদো দলে ঢুকতে পারবেন না। সেজন্য বলি হিসেবে বেছে নেয়া হলো ভিনসেন্ট আবুবকরকে। বছরে প্রায় ৬৬ কোটি টাকায় (৬ মিলিয়ন ইউরো) ২০২১ সালের ৮ জুন তিন বছরের জন্য আল-নাসরে চুক্তি করেছিলেন আবুবকর। আর বিশ্বকাপ শেষে প্রতি মৌসুমে ২ হাজার ১৭৮ কোটি টাকার উপরে (২০০ মিলিয়ন ইউরো) পারিশ্রমিকে ক্লাবটিতে নাম লেখান রোনালদো। 

এদিকে ভক্তরা রোনালদো-আবুবকর জুটি দেখার অপেক্ষা করছিলেন। কিন্তু সে গুড়ে বালি ঢেলে দিল আল-নাসর। বিভিন্ন খবরে বলা হচ্ছে, ক্যামেরুন তারকা ভিনসেন্ট আবুবকর আল-নাসর ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন। তবে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। ফলে সময় হলে জানা যাবে আবুবকরের গন্তব্য। 

ক্যামেরুন তারকা ভিনসেন্ট আবুবকর আলোচনায় এসেছিলেন কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষের ম্যাচে। সে ম্যাচে একমাত্র গোলটি করেন তিনি। তবে দুবার হলুদ কার্ড দেখায় লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচটিতে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন জার্সি খুলে উদযাপন করায়। তবে লাল কার্ড দেখলেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানোয় নায়ক বনে যান আবুবকর।

অন্যদিকে আল-নাসরে যোগ দিলেও মাঠে নামার সুযোগ হয়নি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। এপ্রিলে এভারটনের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে এক দর্শকের ফোন ভেঙেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এ তারকা। যার পরিপ্রেক্ষিতে ইংলিশ ফুটবল ফেডারেশন তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানা করে। সিআরসেভেন ভক্তদের জন্য এই মুহূর্তে সুখবর হলো—জানুয়ারিতেই মাঠে ফিরতে পারেন রোনালদো। আর সে পর্যন্ত নিশ্চয়ই অপেক্ষা করছেন সমর্থকেরা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit