রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

ভারতের প্রথম চলচ্চিত্র হিসেবে রেকর্ড গড়ল অজিতের ‘থুনিভু’

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : আগামী ১১ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী সুপারস্টার অজিতের আসন্ন চলচ্চিত্র ‘থুনিভু’। এইচ বিনোথ পরিচালিত এই ছবিটি দক্ষিণের আরেক মহাতারকা বিজয়ের ‘ভারিসু’র সাথে বক্স অফিসে মুক্তি পাবে। দু’টি সিনেমার প্রচারে বেশ জোরেশোরে নেমেছেন নির্মাতারা। এবার প্রচারে নতুন এক রেকর্ড গড়ে ফেললেন অজিত। 

বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির আর মাত্র চার দিন বাকি রয়েছে। এর মধ্যে সিনেমাটির পোস্টার নিউ ইয়র্কে অবস্থিত আমেরিকান স্টক এক্সচেঞ্জ ন্যাসড্যাকে প্রচার করা হয়েছে। ‘থুনিভু’ ন্যাসডাকে প্রচারিত প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে রেকর্ড তৈরি করেছে। এর আগে কোনো ভারতীয় চলচ্চিত্র ন্যাসডাকে প্রচার হয়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারটি শেয়ার করে চলচ্চিত্রটির আন্তর্জাতিক পরিবেশক বলেছেন, ‘ন্যাসড্যাকে প্রচারিত প্রথম ভারতীয় চলচ্চিত্র। আগামী ১০ জানুয়ারি মুক্তি পাবে।’

অজিত অভিনীত চলচ্চিত্রটি ঘিরে ভক্তদের অনেক প্রত্যাশা রয়েছে। ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমার ট্রেলারটি এখন ৫০ মিলিয়নেরও বেশিসংখ্যক দেখা হয়েছে। তামিলনাড়ুতে সিনেমাটির প্রথম দিনের প্রথম শো ১১ জানুয়ারি চেন্নাইয়ে সকাল ১টায় নির্ধারণ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে ১০ জানুয়ারি সিনেমাটির প্রিমিয়ার হবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit