রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

৩২-এ পা দিলেন নুসরাত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : নতুন বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বদলে গেছেন টালিউডের নুসরাত জাহান। কখনো সমুদ্রপাড়ে, কখনো শহরে; সব কিছু নতুনভাবে উপভোগ করতে চান অভিনেত্রী। রোববার (৮ জানুয়ারি) ৩২-এ পা দিলেন নুসরাত। তার আগেই নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন— ‘নতুন বছর নতুন শুরু।’ ছেলের ঈশানের জন্মের পর থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেছে তার জীবন। অভিনয়, সাংসদ হিসেবে কাজের দায়িত্ব, সংসার— সব মিলিয়ে কর্মব্যস্ততার মধ্যে কেটেছে অভিনেত্রীর ফেলে আসা বছর। ২০২৩-এ নতুন কোনো কিছু করতে চলেছেন কি অভিনেত্রী? তবে তার লেখনীতে সেই বার্তায় ফুটে উঠেছে।

কয়েক দিন আগে ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে তোপের মুখে পড়েছিলেন নুসরাত। ছবি দুটি বেডরুমে বিছানার ওপর শুয়ে থাকা অবস্থায় তোলা। ছবির ক্যাপশনে নুসরাত লিখেছিলেন— ফ্রম অ্যানাদার পয়েন্ট অব ভিউ। ক্যাপশন দেখে যে কেউ-ই অন্যরকম দৃষ্টিভঙ্গির কথাই প্রথমে চিন্তা করবেন। তার সেই ছবি দেখে অনেকে তাকে সরাসরি পর্নো ছবিতে অভিনয় করার পরামর্শ দেন। হয়তো এসব থেকে বেরিয়ে নতুনভাবে সব কিছু শুরু করতে চান—এমন বার্তায় দিতেই চাইলেন নুসরাত।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit