শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি

সিডনি টেস্ট ড্র করে চাপে অস্ট্রেলিয়া; সুবিধা হলো ভারতের

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিডনি টেস্ট ড্র হয়েছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ফলোঅনে পড়েও হার এড়াতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। এর মাধ্যমে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে প্যাট কামিন্সের দল। তবে তৃতীয় টেস্ট ড্র হওয়ায় অজিরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে কিছুটা চাপে পড়ে গেল। এতে বেশ সুবিধা হয়ে গেল ভারতের জন্য।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ১৫ টেস্ট খেলে তাদের পয়েন্টের শতাংশ ৭৫.৫৬। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্টের শতাংশ ৫৮.৯৩। তারা ১৪টি টেস্ট খেলেছে। তিন নম্বরে আছে শ্রীলঙ্কা। ১০টি টেস্ট খেলে তাদের পয়েন্টের শতাংশ ৫৩.৩৩। অস্ট্রেলিয়ার কাছে প্রথম দুটি টেস্টে হারায় চার নম্বরে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্টের শতাংশ ৪৮.৭২। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে অজিদের তাকিয়ে থাকতে হবে ভারত সিরিজের দিকে।

ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়া যাবে ভারত সফরে। সেখানে ৪ টেস্টের সিরিজ খেলবে দুই দল। ওই সিরিজেই নিশ্চিত হয়ে যাবে কোন দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। দেশের মাটিতে ভারতের রেকর্ড যথেষ্ট ভালো। তাই লড়াই সহজ হবে না অস্ট্রেলিয়ার জন্য। এছাড়া দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দেশের মাটিতে সেই সিরিজ জিতলে তারা ওপরে উঠে যাবে। তাই শীর্ষে থাকলেও চাপে আছেন কামিন্সরা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit