শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

ঢাবিতে  প্রয়াত আওয়ামী নেতা ডা. এস এ মালেকের স্মরণসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : প্রয়াত ডা. এস এ মালেক-এর স্মরণসভা আজ ৭ জানুয়ারি (২০২৩) শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্মরণসভায় সভাপতিত্ব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ এই স্মরণসভা আয়োজন করে। স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সাংবাদিক স্বদেশ রায়, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আ ব ম ফারুক, কলামিস্ট ও আওয়ামী লীগ নেতা সুভাষ সিংহ রায়, প্রয়াত ডা. এস এ মালেক-এর কন্যা অবনি মাহবুবসহ দেশের বরেণ্য শিক্ষাবিদ, রাজনীতিবিদ, পেশাজীবী এবং সামাজিক ও সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান স্মরণসভা সঞ্চালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ডা. এস এ মালেক-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ভাষা আন্দোলন, ৬-দফা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ সকল রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। দেশের খ্যাতিমান এই কলামিস্ট ও লেখক বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন প্রচার এবং মহান স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন গুণী এই ব্যক্তিত্ব আজীবন দেশ, জাতি ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।স্মরণসভা শেষে প্রয়াত ডা. এস এ মালেক-এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit