রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা

আমাকে কেউ ভালোবাসে না, বললেন রাশ্মিকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক :দক্ষিণী সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পাওয়ার পর বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী রাশ্মিকা মন্দানা। এরপর তার প্রথম বলিউড ছবি মুক্তি পেয়েছে। সেই ছবিতে অমিতাভ বচ্চন এবং নীনা গুপ্তার মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন রাশ্মিকা। ছবির নাম ছিল ‘গুডবাই’। এবার আরও একটি বলিউড ছবি মুক্তি পাচ্ছে তার। ‘মিশন মজনু’ নামের নতুন এই ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাফর্মে। ছবির প্রচারে সর্বত্র ছুটে বেড়াচ্ছেন রশ্মিকা এবং সিদ্ধার্থ। 

ছবিটির প্রচারণায় এসেই জানালেন, কেউ তাকে ভালবাসেন না, বিষয়টি দুঃখ দেয় তাকে। কেন যে লোকে তাঁকে পছন্দ করেন না, ভেবেই পাচ্ছেন না দক্ষিণের নায়িকা। এ নিয়ে মুখ খুললেন রাশ্মিকা। তিনি জানালেন, তাকে কেন কেউ-কেউ পছন্দ করেন না। ঋষভ শেট্টি পরিচালিত একটি কন্নড় ছবিতে অভিনয়ে ডেবিউ করেছিলেন রশ্মিকা। কিন্তু ঋষভের জনপ্রিয় ব্লকবাস্টার ছবি ‘কান্তারা’ দেখে উঠতে পারেননি তিনি। সেই নিয়ে ট্রোলড হতে হয়েছে রাশ্মিকাকে। তার দিকে ছুটে এসেছে নিন্দা। অনেকে মনে করছেন, গায়ে স্বপ্ননগরীর হাওয়া লেগেছে বলে নিজের শিকড়কে ভুলে গিয়েছেন রাশ্মিকা।

তিনি বলেছেন, আমাকে সকলেই ভালবাসবেন, সেটা আমি আশা করি না। যদি মানুষ আমাকে ঘৃণা করেন, তারাই আবার আমাকে ভালবাসবেন। আসলে আমাদের মন্তব্য ভাইরাল হয় কারণ আমরা পাবলিক ফিগার। উল্লেখ্য, এর আগেও কথার প্যাঁচেই বেকায়দায় পড়েছিলেন ‘পুষ্পা’-খ্যাত রাশ্মিকা। এক সাক্ষাৎকারে নিজের শুরুর দিকের কথা বলতে গিয়ে ঊহ্য রেখেছিলেন প্রযোজনা সংস্থার নাম। যদিও সেই সংস্থার হাত ধরেই অভিনয় জগতে পা রাখা রাশ্মিকার, এমনই দাবি করেন প্রযোজকরা। 

সূত্র : আনন্দবাজার পত্রিকা ও টিভি নাইন।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit